চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা-৪ থেকে নৌকার হয়ে লড়বেন সালাম মুর্শেদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন (সদর ও সোনাডাঙ্গা) থেকে ফের নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন থেকে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন মুর্শেদী।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বেধে দেয়া হয়েছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।

১৯৭০-এর দশকে খুলনার ইয়ং বয়েজ ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করেন সালাম মুর্শেদী। ওই দশকের শেষ দিকে ঢাকার আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে জ্যেষ্ঠ বিভাগ ফুটবল লীগে খেলা শুরু করেন। ১৯৭৯ সালে বিজেএমসি দলের হয়ে খেলে দলটিকে লীগ শিরোপা জয়লাভ করতে সাহায্য করেন। ১৯৮০ সালে ঢাকা মোহামেডানে যোগদান করেন মুর্শেদী। মোহামেডানের হয়ে তিনি ১৯৮০ ও ১৯৮২ সালে লীগ শিরোপা এবং ১৯৮০ সাল থেকে টানা ৪ বার ফেডারেশন কাপ শিরোপা জেতেন।

১৯৮২ সালে মুর্শেদী তার খেলোয়াড়ি জীবনে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন। ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত আশিস-জব্বার গোল্ড কাপে ১০টি গোল করার মধ্য দিয়ে মৌসুম শুরু করেন। ওই মৌসুমে ঢাকা মোহামেডানের হয়ে শিরোপা জয়লাভ করার পাশাপাশি উক্ত মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন। এরপর ঢাকা লীগে তিনি এক মৌসুমে ২৭টি গোল করে একটি নতুন রেকর্ড গড়েন। ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান বাংলাদেশের সাবেক তারকা ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরখুলনা-৪ লিড স্পোর্টসদ্বাদশ সংসদ নির্বাচননৌকাসালাম মুর্শেদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT