কিশোরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আসামি, ছবি দুইজন ব্যক্তির।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির ও একই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে শহরের হয়বতনগর ও নগুয়া এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শুক্রবার রাতে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড আবেদনের জন্য শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






