মেজর (অব.) আক্তারুজ্জামানকে কিশোরগঞ্জ জেলা জামায়াতের গণসংবর্ধনা

সংগৃহীত
কারাগার থেকে মুক্তি পাওয়া মেজর (অব.) মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জনকে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার ৬ নভেম্বর দুপুরে শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াাতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারি নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ৯টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াত এবং সকাল ১০টায় পুলেরঘাট আঞ্চলিক শাখা জামায়াত তাকে গণসংবর্ধনা দেয়। এসব কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।






