তথ্যপ্রযুক্তি

অস্ট্রেলিয়ায় কিশোরদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক মাধ্যম ব্যবহার

ফেসবুক, টিকটক, টুইটার, ইউটিউব ও ইনস্টাগ্রাম আইকন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন সামাজিক মাধ্যমের আইকনসমূহের ছবি, যা বাংলাদেশের সংবাদ ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রেলিয়া মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ উল্লেখ করে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার করার জন্য একটি ন্যূনতম বয়স সীমা নির্ধারণ করার পরিকল্পনা করছে। ধারণা করা হচ্ছে, ১৪ থেকে ১৬ বছর বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উদ্বেগ জানিয়ে বলেছেন, শিশুদের ফোন বন্ধ করে মাঠে খেলাধূলা করা উচিত।

আলবানিজ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, আমি বাচ্চাদেরকে ডিভাইস থেকে মাঠে দেখতে বেশি পছন্দ করি। আমি ফুটি মাঠ, সুইমিং পুল এবং টেনিস কোর্টে বাচ্চাদের দেখতে চাই।

তিনি বলেন, আমরা চাই তারা প্রকৃত মানুষের সাথে বাস্তব অভিজ্ঞতা লাভ করুক। কারণ আমরা জানি, সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের ক্ষতি করছে।

বিরোধী দলীয় ডান লিবারেল পার্টির প্রধান বিরোধী নেতা পিটার ডাটনও ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পক্ষে সমর্থন জানিয়েছেন। তবে, সরকার নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আইন প্রবর্তনের আগে কোন বয়সে নিষিদ্ধ করা উচিত তা নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।

তবে সমালোচকদের যুক্তি, এই ধরনের পদক্ষেপ তরুণদের মত প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করবে এবং গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করবে।

বিষয়:অস্ট্রেলিয়া সামাজিক মাধ্যম ব্যবহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…