চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনা জাগিয়ে শ্রীলঙ্কা করতে পারল সবে ২০৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। প্রথমে নিশাঙ্কা এবং পরে কুশল পেরেরার বিদায়ে মুখ থুবড়ে পড়ে লঙ্কান ইনিংস। বড় সম্ভাবনা জাগিয়ে ৪৩.৩ ওভারে কেবল ২০৯ রান পর্যন্ত যেতে পেরেছে নিজেরাও প্রথম জয়ের খোঁজে থাকা শ্রীলঙ্কা।

লক্ষ্ণৌর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিশ্বকাপে প্রথমবার নেতৃত্ব পাওয়া কুশল মেন্ডিস। নতুন অধিনায়কের সিদ্ধান্তের মূল্য দিয়ে দুই ওপেনার নিশাঙ্কা ও পেরেরা গড়েন ১২৫ রানের জুটি।

২২তম ওভারে প্রথম আঘাত হানতে পারেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ৬৭ বল খেলে ৬১ রানে আউট হন ডানহাতি নিশাঙ্কা। তার আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি কুশল পেরেরাও। ২৭তম ওভারে কামিন্সের দ্বিতীয় শিকার হন এ বাঁহাতি। ৮২ বল খেলে করে যান ৭৮ রান।

এরপর গত ম্যাচের দুই সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমাকে দ্রুত আউট করেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। পরে চারিথ আসালাঙ্কা ছাড়া আর কোনো ব্যাটার দুইঅঙ্ক ছুঁতে পারেননি। ৩৯ বল খেলে শেষ ব্যাটার হিসেবে ২৫ রানে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন বাঁহাতি আসালাঙ্কা।

স্পিনার অ্যাডাম জাম্পা নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। ম্যাক্সওয়েলের শিকার এক উইকেট।

প্রথম দুই ম্যাচে হেরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার জন্য সেমির পথটা নড়বড়ে হয়ে গেছে। এই ম্যাচে যে হারবে তাদের জন্য আরও কঠিন হবে সেমিফাইনালের পথ। বিশ্বকাপের ইতিহাস বলছে, ১৯৯৬ বিশ্বকাপের পর থেকে বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার সঙ্গে ৭বারের দেখায় কোনো জয় পায়নি লঙ্কানবাহিনী। আরেকটি জয় তুলতে মরিয়া অজি দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩কামিন্সজাম্পানিশাঙ্কাপেরেরামেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT