চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক গোলে জিতলেও দাপটেই খেলেছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের ফুটবল বিশ্বকাপে নবম আসরে শুভ সূচনা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গ্রুপ ‘বি’তে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের অধিকাংশ সময় খেলার নিয়ন্ত্রণ আয়ারল্যান্ডের মেয়েদের হাতে থাকলেও সুযোগ তৈরি করতে পারেনি। উদ্বোধনী ম্যাচে আরেক স্বাগতিক নিউজিল্যান্ডও জয়ে শুরু করেছে।

খেলার শুরুতেই অস্ট্রেলিয়ার মেয়েরা আক্রমণাত্মক মেজাজে আগাতে থাকে। কম যায়নি আইরিশরাও। পাল্টা আক্রমণে অজি মেয়েদের রক্ষণে কাঁপন ধরায় বেশ কয়েকবার। ২৯ মিনিটে বাঁদিক দিয়ে দারুণ এক আক্রমণ সাজায় আইরিশ বাহিনী। বক্সের মধ্যে ঠিকঠাক পাস দিতে না পারায় অজিরা বল বাইরে পাঠিয়ে দেয়।

পরে ৪২ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ডেনিশ ও সুলিভ্যান। প্রথমার্ধের পাঁচটি আক্রমণে কোনো গোলের দেখা পায়নি অস্ট্রেলিয়া। অন্যদিকে আয়ারল্যান্ড আক্রমণ করতে পারে মাত্র একটি, এবং ঠিকঠাক গুছিয়ে ওঠার আগেই তাদের আক্রমণের অনেকগুলো সুযোগ নষ্ট করে দেয় অজি দল।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর আরও আক্রমণাত্মক হয়ে যায় অস্ট্রেলিয়া। সুফল পেতে খুব বেশি দেরি হয়নি। আয়ারল্যান্ডের মারিসা শেভা ৫১ মিনিটে বক্সের মধ্যে হেইলি রাসোকে ফাউল করায় পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। গোল করেন স্টিপ ক্যাটলি, এগিয়ে যায় স্বাগতিক দলটি।

পরে বেশ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে অস্ট্রেলিয়া। বেশ কয়েকবার বিপদও আসে, ঠিকঠাক শেষ করতে না পারায় গোলের দেখা পায়নি আইরিশ দল। ৭৪ মিনিটে আয়ারল্যান্ডের সুযোগ হাতছাড়া করেন সুলিভান। ৭৬ মিনিটে কর্নার আদায় করে নিয়েও কাজে লাগাতে পারেনি আয়ারল্যান্ড।

ম্যাচের ৭৮ মিনিটে আবারও সুযোগ হারায় কেটি ম্যাকাবির আয়ারল্যান্ড। এসময় অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেয় আইরিশ রক্ষণ। পুরো ম্যাচে আয়ারল্যান্ডের মেয়েরা বাঁকানো দুর্দান্ত কিছু কর্নার শট নেন, যা ঠেকাতে অজি গোলরক্ষককে বেশ বেগ পেতে হয়েছে।

Reneta

যোগ করা সময়ের শেষ মিনিটে দুটি সুযোগ পায় আয়ারল্যান্ডের মেয়েরা, যা ছিল সমতায় ফেরার শেষ সুযোগ। সেখানেও গোল করতে ব্যর্থ হয় দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অজিঅস্ট্রেলিয়াআইরিশআয়ারল্যান্ডফিফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT