চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
২:৩১ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
জনপদ, দিনাজপুর
A A
রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টা, ধ্বংসাবশেষ ও আগুনের আলোর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় রেললাইনের ওপর পরিত্যক্ত স্লিপার রেখে আগুন লাগিয়ে নাশকতার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। গ্রামবাসী ও আনসার বাহিনীর প্রচেষ্টায় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীরা।

গতকাল ১৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর রেলস্টেশনের দক্ষিণে ১ নম্বর সিগন্যালের কাছাকাছি স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে আজ সকালে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ-প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা ঘটনা জেনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। কে বা কারা পরিত্যক্ত স্লিপার রেখে শুকনো কচুরিপানা দিয়ে সামান্য আগুন লাগিয়ে ঢেকে রেখে নাশকতার চেষ্টা চালায়। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় এলাকাবাসী ও আনসার বাহিনী ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিক রেল লাইনে রাখা স্লিপারগুলো সরিয়ে ফেলে।

Banglabid

এর কিছুক্ষণ পর ওই লাইন দিয়ে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে গন্তব্য স্থলে যেতে সক্ষম হয়। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীরা। পরে বিরামপুর রেলস্টেশনের বুকিং সহকারী ওয়াহিদুজ্জামান জানান, এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে। রেল লাইনে রাখা পরিত্যক্ত স্লিপারগুলো রাতেই সরিয়ে ফেলা হয়েছে। সেখানে আজ রেল লাইনের কিছু মেরামত কাজ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিসংযোগরেললাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে বিভক্তি তৈরি করছে হামাস-ইসরায়েল যুদ্ধ

পরবর্তী

সবার আগে বাংলাদেশের দর্শকের কাছে ‘অ্যাকুয়াম্যান ২’!

পরবর্তী
অ্যাকুয়াম্যান ২ সিনেমার চরিত্রের ছবি, সমুদ্রের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার আগে বাংলাদেশের দর্শকের কাছে ‘অ্যাকুয়াম্যান ২’!

স্মার্ট পুতুলের দল, রঙিন ব্যাকড্রপের সামনে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও আরটিভিতে সিসিমপুর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT