চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেললাইনে গাড়ি চালিয়ে আতঙ্ক সৃষ্টি, এক নারী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৬, জুন ২০২৫
আন্তর্জাতিক
A A
নারী আটক, রেললাইনে গাড়ি চালানোর চেষ্টা, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশের তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় রেললাইনের উপর গাড়ি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন ৩৪ বছর বয়সী এক নারী। এ ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সেই রুটের ট্রেন যোগাযোগ।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ওই নারী একটি গাড়ি রেললাইনের উপর দিয়ে চালাচ্ছেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা, রেলওয়ে স্টাফ এবং পুলিশ সদস্যরা তাকে গাড়ি থেকে বের করে আনার চেষ্টা করছে। শেষ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় তাকে গাড়ি থেকে বের করে হাত বেঁধে ফেলা হয়। তখন ওই নারীকে হিন্দিতে বলতে শোনা যায়, “আমার হাত খুলে দাও।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, রেলওয়ে স্টাফ এবং পুলিশ সদস্যরা দৌড়ে গাড়ির পেছনে ছুটে যান। শেষ পর্যন্ত তারা গাড়িটি থামাতে সক্ষম হন। অন্তত ২০ জনের প্রয়োজন হয় তাকে গাড়ি থেকে বের করতে। তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি।

রেলওয়ে পুলিশ সুপার (এসপি) চন্দনা দীপ্তি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই নারী একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন। তিনি উত্তর-প্রদেশের বাসিন্দা। গাড়ি থেকে তার ড্রাইভিং লাইসেন্স ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে।

Reneta

তিনি আরও বলেন, ওই নারী মানসিকভাবে অস্থির ছিলেন এবং তিনি আত্মহত্যার চেষ্টা করে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সাজাতে চেয়েছেন কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্তত ১০-১৫টি যাত্রীবাহী ট্রেনের রুট পরিবর্তন করা হয়, যার মধ্যে বেঙ্গালুরু-হায়দরাবাদের ট্রেনও রয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর প্রদেশগাড়ি চালিয়ে আতঙ্কনারী আটকভারতরেললাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT