চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেললাইন থেকে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
২:৪৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
রেললাইনে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাধবপুর এলাকায় রেললাইনের ওপর থেকে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ হবে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ২৩ এপ্রিল ঢাকা চট্টগ্রাম রেলপথের বুড়িচংয়ের মাধবপুর এলাকায় ১৬২ নম্বর পিলারের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবকের একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল, ওপর দুই যুবকের শরীর থেকে পাগুলো বিছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

Banglabid

মাধবপুর গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক শাহেদ মিয়া বলেন, আমি ভোর ছয়টা পাঁচ মিনিটে রেললাইনের পাশে হাঁটতে আসি। এ সময়ে এসে দেখি একজনের মাথা বিচ্ছিন্ন হয়ে আছে আর দুইজনের পা বিচ্ছিন্ন। যাদের পা বিচ্ছিন্ন হয়েছে তাদের মধ্যে একজন তখনও জীবিত ছিল। সে আমার কাছে পানি চায়। কিন্তু গ্রাম দূরে হওয়ায় সে সময় পানি আনার কোন সুযোগ ছিল না। এর মধ্যেই সে মারা যায়। ধারণা করছি, ভোর সাড়ে চারটা থেকে ছয়টার মধ্যে কোন ট্রেন তাদের ওপর দিয়ে গেছে।

ফকির বাজার জঙ্গলবাড়ির গাড়ী চালক মেহেদী হাসান বলেন, যে তিনজন ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে তারা আশেপাশের গ্রামের কেউ নয়। অনেকেই এসেছেন কিন্তু কেউই তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। সকাল সাড়ে দশটায় পুলিশ এসে মরদেহগুলো নিয়ে গেছে।

স্থানীয় সংবাদকর্মী আক্কাস আল মাহমুদ হৃদয় বলেন, যেখানে তিনজনের মরদেহ পাওয়া গেছে সেখানে একটি পরিত্যক্ত ডাকবাংলো আছে। এখানে অনেকেই মাদক সেবনের জন্য আসে বলে আমরা বিভিন্ন সময়ে খবর পাই। ধারণা করছি, তারা এখানে হয়তো ঘুরতে এসেছিল কিংবা মাদক গ্রহণের জন্য এসেছিল। এসে রেললাইনে ঘুমিয়ে পড়লে তাদের ওপর দিয়ে ট্রেন চলে যায়।

Reneta

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, মাধবপুর এলাকায় রেললাইনে ৩ যুবকের কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে- ভোরের দিকে তারা যে কোন ট্রেনের নিচে পড়ে নিহত হন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম থেকে জিআরপি পুলিশও ঘটনাস্থলে পৌছায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লারেললাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT