বাংলাদেশ

‘তিন বছরের মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইনের কাজ শেষ করা যাবে’

সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতিতে রেললাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাজ শুরু হলে আগামী তিন বছরের মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইনের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষ প্রতিদিন তিন ঘণ্টা অতিরিক্ত সময় অপচয় করে ঢাকায় আসছেন বা যাচ্ছেন। তাদের এই ভোগান্তির কথা মাথায় রেখে সরকার সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল সংযোগের কাজ শুরু করেছে। আগামী তিন বছরের মধ্যে তা শেষ হয়ে যাবে।

মঙ্গলবার ২৯ এপ্রিল ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইমানুয়েল’স কনভেনশন সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

সাইফুল্লাহ পান্না বলেন, ১৯৯৮ সালে যখন যমুনা সেতু হলো, তখনই যদি সিরাজগঞ্জে ইকোনোমিক জোন হয়ে যেত তাহলে উত্তরবঙ্গের মানুষ আর ঢাকায় এসে চাকরি করতে হত না। সিরাজগঞ্জেই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হতো।

তিনি বলেন, দেশের ও এলাকার উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছার প্রয়োজন। যারা নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে কাজ করবেন মানুষ তাদের সারাজীবন মনে রাখবে। সিরাজগঞ্জের মানুষের যথেষ্ঠ যোগ্যতা রয়েছে, শুধু ভার্চুয়ালি কানেক্টিভিটির অভাব।

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা সেলিম খান, শামসুল আলম সেতু, চকোর মালিথা, আয়নুল হক, রাশেদুল ইসলাম, তালহা বিন নজরুল, শহীদুল ইসলাম, ইমানুয়েল’স কনভেনশন সেন্টারের চেয়ারম্যান বেনজির আহমেদ শুভ্র।

বিষয়:বগুড়া রেললাইন সিরাজগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…