চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনায়েদ তাণ্ডবে এশিয়া কাপে প্রথম জয় আমিরাতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত

ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত

এশিয়া কাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল সংযুক্ত আরব আমিরাত। জুনায়েদ সিদ্দিকির বোলিং তাণ্ডবে ওমানের বিপক্ষে ঘরের মাঠে জয় তুলে নিয়েছে তারা। আগে চারবার এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলেও কখনও জয়ের স্বাদ পায়নি আমিরাত। তাদের জয়ে ৪ উইকেট নেন জুনায়েদ এবং ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন মুহাম্মদ ওয়াসিম।

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে দুদলেরই দ্বিতীয় ম্যাচ ছিল এটি। ওমানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নামে আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ গড়ে। লক্ষ্যে নেমে ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ওমান করে ১৩০ রান । ৪২ রানে জয় পায় আমিরাত।

ওপেনিং জুটিতে ৬৬ বলে ৮৮ রানের সংগ্রহ আনেন আমিরাতের আলিসান শারাফু এবং ওয়াসিম। দশম ওভারে ৩৮ বলে ৫১ করে ফিরে যান শারাফু, সাতটি চার ও একটি চক্কায় সাজানো ইনিংস। আসিফ খান ক্রিজে নেমে সুবিধা করতে পারেনি, ৫ বলে ২ করে সাজঘরে ফেরেন। মুহাম্মদ জোহাইবের সাথে আবারও হাল ধরেন ওয়াসিম, ২৯ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। জোহাইব ১৩ বলে ২১ করে আউট হলে হারশিত কৌশিকের সাথে মিলে একপ্রান্ত আগলে রাখেন ওয়াসিম। শেষে ৫৪ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলে রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওয়াসিম।

ওমানের হয়ে জিতেন রামানান্দি দুটি উইকেট পান। সামায় শ্রীভাস্তাভা ও হাসাইন শাহ একটি করে উইকেট নেন।

জবাবে নেমে ওমানের শুরুটা ভালো হয়নি। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। দুই ওপেনারকে সাজঘরে ফেরান জুনায়েদ সিদ্দিকি। আমির কালেম ২ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ২৩ রানে আরেক ওপেনার জাতিন্দ্র সিং ২০ করে আউট হন। একের পর এক টপঅর্ডার ব্যাটার হারিয়ে বিপদে পড়ে যায় ওমান। হাল ধরার চেষ্টা করেন শাহ ফয়সাল এবং আরিয়ান বিশাত, ৩৬ বলে ৩৮ রানের তাদের জুটি থামে ফয়সালের আউটে। ১২ বলে ৯ রান করেন তিনি। বিশাত ৩২ বলে করেন ২৪ রান। পরে কোন ব্যাটার আর সুবিধা করতে না পারলে সব উইকেট পতনে ইনিংস থামে ওমানের।

আমিরাতের হয়ে জুনায়েদ নেন ৪ উইকেট। মুহাম্মদ রহিদ নেন একটি, হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদুল্লাহ নেন দুটি করে উইকেট।

Reneta

জয়ে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলে পাকিস্তানের পাশাপাশি দুম্যাচে এক জয় নিয়ে দুই পয়েন্ট আমিরাতের। দুই ম্যাচে দুটি জয় নিয়ে ৪ পয়েন্টে শীর্ষে ভারত এবং কোন জয় ছাড়া তলানিতে ওমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুধাবিএশিয়া কাপ-২০২৫ওমানলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যে

জুন ১৫, ২০২৬

হামে আরও চার শিশুর মৃত্যু

জুন ১৫, ২০২৬

ভারতের জনপ্রিয় টেলি অভিনেত্রীর আত্মহত্যা!

জুন ১৫, ২০২৬

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT