চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উডের ৩ উইকেট, ১৬২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় উল্লাস করছে মাঠে, দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। ২৭৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছে অস্ট্রেলিয়ার। মার্ক উডের দাপুটে বোলিংয়ে তৃতীয় দিন শেষে ১৬২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া, হাতে উইকেট রয়েছে ৬টি।

সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে থামায় ইংল্যান্ড। জবাবে নেমে প্রথম ইনিংসে ২৭৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন ৫৯২ রানে অলআউট হয় স্বাগতিক দল। জবাবে নেমে ৪ উইকেটে ১১৩ সংগ্রহ করে দিন শেষ করে অস্ট্রেলিয়া।

ওল্ড ট্রাফোর্ডে ৬ উইকেট হাতে রেখে ৩৮৪ রানে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। বেন স্টোকস ও হ্যারি ব্রুক ফিফটির ইনিংস খেলার পর ফিরে যান। বেন স্টোকস করেন ৫১ রান, হ্যারি ব্রুক ৬১।

Banglabid

পরে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। ইংলিশদের সবকটি উইকেট পতনের পর আক্ষেপ নিয়ে ক্রিজ ছাড়েন বেয়ারস্টো। ১০ চার ও ৪ ছক্কায় ৮১ বলে ৯৯ রান করে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড নেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট নেন ক্যামেরুন গ্রিন ও মিচেল স্টার্ক।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে মার্ক উডের দুর্দান্ত বোলিংয়ে ধারাবাহিকভাবে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ছাড়া কেউই টিকতে পারেননি দীর্ঘক্ষণ। তিনি অপরাজিত আছেন ৪৪ রানে। সঙ্গী হয়ে চতুর্থ দিন শুরু করবেন মিচেল মার্শ। ব্যাটারদের মধ্যে উসমান খাজা করেন ১৮ রান, ডেভিড ওয়ার্নার ২৮ রান ও স্টিভেন স্মিথ করেন ১৭ রান।

Reneta

ইংল্যান্ডের হয়ে মার্ক উড নেন তিন উইকেট। অপর উইকেটটি নেন ক্রিস ওকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডক্রলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন সাজ্জাদুল হাসান

পরবর্তী

ব্যক্তিগত সফরে মালদ্বীপে মাশরাফী

পরবর্তী
ছয়জন যুবক একসঙ্গে দাঁড়িয়ে, পটভূমিতে গাড়ি ও অফিস পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত সফরে মালদ্বীপে মাশরাফী

মেসির দুর্দান্ত ফ্রি-কিকে রেকর্ডের জন্য প্রস্তুত ফুটবলাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত ফ্রি-কিকে রাজকীয় অভিষেক মেসির

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT