চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬৩ রানে অলআউট হয়েও প্রথমদিনে চালক অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। হেডিংলিতে তৃতীয় টেস্টে ইংলিশদের ‘বাজবল’ রীতি অনুসরণ করেছে সফরকারী অজি দলটি। দ্রুত রান তুলতে গিয়ে তারা অলআউট হয়েছে ২৬৩ রানে। তবে বল হাতে স্বাগতিকদেরও চেপে ধরেছে। তাতে প্রথমদিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়াই।

হেডিংলিতে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। মিচেল মার্শের সেঞ্চুরির পর ৬০.৪ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। জবাবে নেমে ৩ উইকেট হারিয়ে ৬৮ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ১৯৫ রানে পিছিয়ে থেকে ব্যাটে নামবে স্বাগতিক দল।

বৃহস্পতিবার আগে ব্যাটে নেমে ইংলিশ বোলারদের তোপে দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারী দল। প্রতিরোধ গড়েন মিচেল মার্শ। সেঞ্চুরি করে এনে দেন লড়াই করার মতো সংগ্রহ। মার্শ ১১৮ বলে ১১৮ রান করে শিকার হন ক্রিস ওকসের। শেষঅবধি ২৬৩ রানে থামে ইনিংস।

ইংলিশদের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন মার্ক উড। ক্রিস ওকস নিয়েছেন দুটি, স্টুয়ার্ট ব্রড নেন দুটি উইকেট।

জবাবে নেমে ২২ রানে দুই উইকেট হারায় ইংল্যান্ড। বেন ডাকেট ও হ্যারি ব্রুক ফেরেন এক অঙ্কের ঘরে। ৬৫ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি ফেরেন ৩৯ বলে ৩৩ রান করে। পরে তিন উইকেটে ৬৮ রান সংগ্রহ করে দিন শেষ করেন জো রুট (৪৩ বলে ১৯ রান) ও জনি বেয়ারস্টো (১৯ বলে ১ রান)।

অজিদের হয়ে প্যাট কমিন্স নিয়েছেন দুটি উইকেট। মিচেল মার্শ নিয়েছেন একটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডউডমার্শলিড স্পোর্টসহেডিংলি
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT