বিনোদন

মাদক মামলা থেকে মুক্ত শাহরুখ পুত্র আরিয়ান

আরিয়ানের জামিন না মঞ্জুর, জেল হেফাজতে পাঠানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত থেকে বেরিয়ে আসছেন আরিয়ান খান, তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) চার্জশিটে নেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম। ভারতীয় শীর্ষ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মাদকের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় আরিয়ান সহ মোট ছ‘জনকে এই মামলা থেকে মুক্তি দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

এটাকে শাহরুখ খানের পরিবারের জন্য বড় জয় হিসেবে দেখছে তার ভক্ত অনুরাগীরা। আরিয়ান খানকে বেকসুর খালাস ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত আনন্দের বন্যা শাহরুখ ভক্তদের মধ্যে।

গেল বছরের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়া-গামী একটি প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই ঘটনায় পুরো ভারত জুড়ে উঠে আলোচনার ঝড়। তার একদিন পর গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানকে। নিম্ন আদালত বার বার তার জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে মুম্বাই হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে।

প্রায় ২৯ দিন পর ৩১ অক্টোবর আর্থার রোড জেল থেকে বেরিয়ে মান্নাতে ফিরে যান আরিয়ান। ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান ৩ অভিযুক্ত দেখানো হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে।

সেই মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পরবর্তীতে। শাহরুখের ছেলের কাছে মাদক না থাকা সত্ত্বেও কেন তিনি গ্রেপ্তার হলেন তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি, এনসিবির ঘুষ নেওয়ার কথাও সামনে উঠে আসে। অনেকেই তখন দাবি করেন, শাহরুখ পুত্রকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।

বিষয়:আরিয়ান বলিউড মাদক মামলা শাহরুখ খান শাহরুখ পুত্র শাহরুখ ভক্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…