চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়ে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ঘনিয়ে আসছে বিশ্বকাপ, দল গোছাতে শুরু করেছে দেশগুলো। লিওনেল মেসিকে নিয়ে ৫৫ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের একমাস আগে মূল স্কোয়াড দিতে হবে প্রতিটি দেশকে।

আসরের জন্য ১১মের মধ্যে আর্জেন্টিনাকে ফিফার কাছে প্রাথমিক তালিকা জমা দিতে হবে। স্কালোনির কোচিং প্যানেল তার আগেই আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফএ’র কাছে ৫৫ সদস্যের প্রাথমিক দল পাঠিয়ে দিয়েছে। এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা বিশ্বকাপে জন্য ২৬ খেলোয়াড়কে বেছে নিয়ে মূল দল ঘোষণা করবে বিশ্বচ্যাম্পিয়নরা।

অবধারিতভাবে দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি। স্কালোনি চেয়েছিলেন মেসি বিশ্বকাপে খেলুক। কোচ বলেছিলেন, ‘সে আমাদের মতোই বিশ্বকাপে খেলতে চায়। যেহেতু ইতিমধ্যেই একটি বিশ্বকাপ জিতেছে, তাই এখন আরও বেশি নিশ্চিন্ত। দলে থাকা এবং অভিজ্ঞতা ভাগ করে নেয়ার ইচ্ছা তার মধ্যে রয়েছে। সে কী সিদ্ধান্ত নেয়, তা আমরা দেখব এবং তাকে সমর্থন করব। সে হয়তো এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে পারে। আমরা দেখব সে কত সময় পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারে।’

দলে আছে কিছু তরুণ প্রতিভা। যেমন- জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পেজ এবং থিয়াগো আলমাদার মতো তারকারা। গত বিশ্বকাপে খেলা নিকোলাস ওটামেন্ডি, লৌতারো মার্টিনেজ, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডে পল এবং এমিলিয়ানো মার্টিনেজরা আছেন। তবে নাম নেই পাওলো দিবালা, আলেজান্দ্রো গার্নাচো কিংবা ফ্রাঙ্কো মাস্তানতুওনোর।

বিশ্বকাপের আগে এখন শুধু মূল দল ঘোষণা করে প্রস্তুতির নেয়া বাকি ২০২২ চ্যাম্পিয়নদের। মার্কিন যুক্তরাষ্ট্র আসরের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতির প্রীতি ম্যাচ খেলবে দলটি। যার মাধ্যমে জুন বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে আলবিসেলেস্তেরা। বিশ্বচ্যাম্পিয়নরা ৬ জুন টেক্সাসে কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে, তিনদিন পর অ্যালাবামার অবার্নের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে।

১১ জুন শুরু হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে আর্জেন্টিনা আছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের সাথে ‘জে’ গ্রুপে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬লিওনেল মেসিলিওনেল স্কালোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে অফিসে শর্টস পরার উৎসাহ

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, না পেয়ে মহাসড়ক অবরোধ সিএনজি চালকদের

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT