ফুটবল

মেসিই প্রথম, টানা দুবার গোল্ডেন বুট জিতলেন

মেজর লিগ সকার

মেসিই প্রথম, টানা দুবার গোল্ডেন বুট জিতলেন

শুধু গোল কিংবা অ্যাসিস্টে নয়, লিওনেল মেসির রেকর্ডগুলো এখনও নানা অর্জনে ধরা দিয়ে চলেছে। সদ্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মহাতারকা এবার জিতলেন মেজর লিগের গোল্ডেন বুট। লিগটিতে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুটি গোল্ডেন বুট জেতার কৃতিত্বও অর্জন করলেন। ইন্টার মিয়ামির ৩৯ বর্ষী ফরোয়ার্ড ২০২৬ সালে মেজর লিগ সকারে সর্বোচ্চ ২৬টি গোল করে বুট জিতলেন।

মেসি ষষ্ঠ খেলোয়াড়, যিনি একাধিক এমএলএস নিয়মিত মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। চলতি মৌসুমে তিনি ৩১টির মধ্যে ২৯ ম্যাচে প্রথম একাদশে থেকে শুরু করে ২৬ গোল করেছেন। মৌসুমে ১৭টি অ্যাসিস্টও করেছেন। লিগে তার মোট গোলে অবদান এমৌসুমে দাঁড়িয়েছে ৪৩এ।

২০২৬ মৌসুমে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসা। তার গোল ২২টি। ন্যাশভিল এসসির স্যাম সারিডজ ২১ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন।

মেসির হাত ধরে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্স টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তারা প্লে-অফে স্থান নিশ্চিত করেছে এবং টানা চতুর্থবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলার টিকিট কেটেছে।

২০২৫ মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে মেসি গোল্ডেন বুট জিতেছিলেন। ২০২৫ মৌসুমে ডেনিস বোয়াঙ্গা এবং সারিজের ২৪টি করে গোলের থেকে এগিয়ে ছিলেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী ২০২৫ সালে লিগে সর্বোচ্চ ১৯টি অ্যাসিস্টও করেন।

মেসিকে নিয়ে মিয়ামি কোচ ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস বলেছেন, ‘আমার কোন সন্দেহ নেই সে সবার সেরা। সহকর্মীদের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে তাদের কেউই তার সমান নয়। আমার মতে, লিও তার বয়সে যা করে, তাতে সে এমভিপি এবং ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য। আশা করি সে এটা অর্জন করতে পারবে।’

বিষয়:এমএলএস গোল্ডেন বুট মেজর লিগ সকার লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…