তিনজনের জোড়া গোল, কোস্টা রিকার জালে ৭ বার বল পাঠাল আর্জেন্টিনা

শেষ হল চলতি বছরের আন্তর্জাতিক ফিফা বিরতি, ২০২৬ সালে আর মাঠে নামবে না জাতীয় দলগুলো। বড় জয় নিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা। কোস্টা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। তিনজন করেছেন জোড়া গোল।
আর্জেন্টিনার কর্দোবায় জোড়া গোল করেছেন নিকো পাজ, জুলিয়ান আলভারেজ এবং ফ্রাঙ্কো মাস্তানতুওনো। একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাচের আট মিনিটে পাজের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৫ মিনিটে ব্যবধান দিগুণ করেন আলভারেজ।
ম্যাচের ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কোমো তারকা পাজ, যা আর্জেন্টিনার হয়ে তার প্রথম জোড়া গোল। ৪৩ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড আলভারেজ নিজের দ্বিতীয় গোলটি করেন। ৪-০তে এগিয়ে বিরতিতে যায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফিরে এসে ৪৮ মিনিটে জালে বল জড়ান মাস্তানতুওনো। ৭৮ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। ৮৮ মিনিটে আর্জেন্টিনা জার্সি গায়ে নিজের প্রথম জোড়া পূর্ণ করেন ১৯ বর্ষী মাস্তানতুওনো। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।
মেসির আন্তর্জাতিক অবসরের পর এটাই আর্জেন্টিনার প্রথম জয়। তবে দলটির এটি দ্বিতীয় ম্যাচ। মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল।






