চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে চঞ্চল চৌধুরীকে অপর্ণা সেনের কুর্ণিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
বিনোদন
A A
চঞ্চল চৌধুরী ও অপর্ণা সেনের সম্মিলিত ছবি, বাংলাদেশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

তাকদীর, কারাগার কিংবা সিনেমা ‘হাওয়া’র বদৌলতে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় দেশের নামী অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার তিনি অভিনয় করলেন ভারতীয় সিনেমা ‘পদাতিক’-এ! খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জীর পরিচালনায় সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ১৫ আগস্ট।

মুক্তির পর সিনেবোদ্ধাদের কাছে প্রশংসিতও হচ্ছে ‘পদাতিক’। কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনের জীবনী নির্ভর ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মায়ের অসুস্থতা এবং দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে ছবিটির প্রচারণাতে দেখা যায়নি চঞ্চলকে।

‘পদাতিক’ এ মৃণাল চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সাধারণ দর্শক থেকে সিনেবোদ্ধারও প্রশংসা পাচ্ছেন চঞ্চল। এই যেমন ভারতের গুণী অভিনেত্রী, নির্মাতা অপর্ণা সেন কুর্ণিশ জানালেন অভিনেতা চঞ্চলকে!

‘পদাতিক’ দেখে নিজের মুগ্ধতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে জানিয়েছেন অপর্ণা। ছবির বিভিন্ন দিক নিয়ে করেছেন আলোচনা। তবে তাকে ভীষণ মুগ্ধ করেছে মৃণাল চরিত্রে চঞ্চলের অভিনয়।

অপর্ণা লিখেছেন,“অভিনয় এই ছবির মস্ত বড় সম্পদ। বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয়ে মৃণাল সেন একেবারে জীবন্ত হয়ে উঠেছেন। পাশাপাশি মনামীও খুবই বিশ্বাসযোগ্য গীতা সেনের চরিত্রে। চঞ্চল চৌধুরীর কথা বিশেষভাবে বলছি শুধু তাঁর চেহারায় মৃণাল সেনের একটা আদল খুঁজে পাওয়া যায় (যে আদলকে অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগিয়ছেন পরিচালক) বলেই নয়; চঞ্চলবাবুর পর্দার উপস্থিতি এতটাই জোরালো যে, প্রায় যে কোনও চরিত্রেই তিনি ভাল অভিনয় করবেন। মৃণাল সেনের কণ্ঠস্বর, তাঁর বসার ভঙ্গী, দাঁতের ফাঁকে পাইপ ধরে তাকাবার ধরন, সব কিছু সম্পন্ন হয়েছে আপাত অনায়াস দক্ষতায়। কিন্তু আমরা সকলেই জানি প্রকৃতপক্ষে অন্য একজন মানুষকে আত্মস্থ করাটা ঠিক কতটা আয়াসসাধ্য। তাই পর্দায় বিশ্বাসযোগ্য মৃণাল সেন হয়ে ওঠার জন্যে চঞ্চলবাবুকে কুর্ণিশ জানাই। আশা করব উনি পশ্চিমবঙ্গে আরও অনেক ছবিতে অভিনয় করে আমাদের সিনেমাকে সম্বৃদ্ধ করবেন।”

‘পদাতিক’ দেখে সৃজিত সম্পর্কে ধারণাও পাল্টেছে অপর্ণার, এমন মন্তব্য করলেন তিনি। অপর্ণা লেখেন,“সৃজিতের সিনেমাগুলেতে এর আগে নতুন নতুন চমক পেয়েছি, পেয়েছি চাকচিক্য, অভিনবত্ব, টেকনিক-এর খেলা — কিন্তু এতটা গভীরতা কোথায় ছিল এতদিন? আসলে ভাল সিনেমার প্রতি, পূর্বসূরীদের কাজের প্রতি, পরিচালকের একটা আন্তরিক ভালবাসা জড়িয়ে রয়েছে এই ছবির পরতে পরতে। মৃণাল সেনের সিনেমা ও জীবন নিয়ে সৃজিত যে গভীরভাবে গবেষণা করেছেন, এবং তার চেয়েও বড় কথা, তার সারমর্ম অন্তরে উপলব্ধি করেছেন, ‘পদাতিক ২০২৪’ ছবিটি তার প্রমাণ। সেই উপলব্ধিই খুঁজে নিয়েছে এই সিনেমার ভাষা। পদাতিক এখানে মৃণাল সেন, পদাতিক এখানে সৃজিত মুখোপাধ্যায়ও। তাই ‘পদাতিক ২০২৪’ ছবিটি সার্থকনামা।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা সেনঅভিনয়পদাতিকলিড বিনোদনসিনেমাসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT