চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের পদ ছাড়লেন অনুপম সেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
অনুপম সেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে পদ ছাড়লেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন পদত্যাগ করেছেন। যদিও ‘বার্ধক্যজনিত কারণ’ দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান তিনি।

পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘বার্ধক্যজনিত কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে আজ হতে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি৷’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর ২০০৬ সাল থেকে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন অনুপম সেন।

বুধবার থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল একদল শিক্ষার্থী। সেদিন তারা বিশ্ববিদ্যালয়টির জিইসি ক্যাম্পাসসহ তিনটি ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে দেয়।

‘সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রিমিয়ার ইউনিভার্সিটি’ ব্যানারে আন্দোলনকারীরা পরদিন বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়টির জিইসি ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। শনিবার আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল তারা।

এরপর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনার একপর্যায়ে পদত্যাগের বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান অনুপম সেন।

ট্যাগ: অনুপম সেনউপাচার্যের পদত্যাগচট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটিপ্রিমিয়ার ইউনিভার্সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউনাইটেড বিশাল ক্লাব, বিশাল দল নয়: আমোরিম

পরবর্তী

টানা ৯ জয়ে শীর্ষে আটালান্টা

পরবর্তী
নৈসর্গিক ফুটবল ম্যাচে আটালান্টার খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৯ জয়ে শীর্ষে আটালান্টা

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT