চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনা হতে পারে: জাবি উপাচার্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

উপাচার্য বলেন: প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমেও আলোচনা হতে পারে। মহামান্য চ্যান্সেলর, শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকেও তৃতীয় পক্ষের ভূমিকা গ্রহণ করা যেতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ড. ফারজানা ইসলাম।

এসময় তিনি বলেন: বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণ কাজের টাকা পয়সার ভাগবাটোয়ারা নিয়ে বিশ্ববিদ্যালয় শাখার কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা হয়নি। কোনো ছাত্রনেতাকে টাকা পয়সা দেয়া হয়নি।

অসত্য ও ভিত্তিহীন অভিযোগে পদত্যাগ করবেন না জানিয়ে উপাচার্য বলেন: উপাচার্যের ‘মধ্যস্থতায়’ অর্থাৎ আমার মাধ্যমে কাউকে কোনো টাকা দেয়া হয়নি। এটি সত্যের অপলাপ মাত্র। কোনো একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে অব্যাহতভাবে এই অসত্য তথ্য প্রচার করছে। অসত্য ও ভিত্তিহীন আমি পদত্যাগ করবো না এবং পদত্যাগ করার প্রয়োজনও নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন: উপ-উপাচার্য (প্রশাসন) সহ কয়েকজন শিক্ষকের মোবাইল ফোন বন্ধ করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না। এটি চরম মিথ্যাচার। বিটিআরসি উপাচার্যের কথায় চলে না। উপাচার্য হিসেবে তিনি এতো শক্তিশালী বা ক্ষমতার অধিকারী নন।

Reneta

সম্প্রতি নিজের পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের ব্যাপারে উপাচার্য জানান: তার বিরুদ্ধে দুর্নীতি এবং অন্যান্য যেসব অভিযোগ করা হচ্ছে, এক্ষেত্রে তিনি মানহানি মামলা করার ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। এ বিষয়ে পরবর্তীতে চিন্তা করার অবকাশ আছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, অনুষদ ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যের পদত্যাগজাবিজাবি উপাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT