শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাঞ্জাবি পাঞ্জাবি, গোঁফ ও চুলের রঙের সঙ্গে পরিধান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাঞ্জাবি পাঞ্জাবি, গোঁফ ও চুলের রঙের সঙ্গে পরিধান, একটি অফিসিয়াল ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া উপাচার্য (ভিসি) অধ্যাপক আবদুর রশীদ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে পদত্যাগে বাধ্য হন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।

বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণে দায়িত্বপালনে অপারগতা প্রকাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্যও আবেদন করেন।

জানতে চাইলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুর রশীদ বলেন, আমি সরে গেছি, এটা সত্য। আমি অসুস্থ। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা যদি আমাকে না চান, তাহলে পদে থাকার মানে হয় না। তাই আমি নিয়ম মেনে পদত্যাগ করেছি।

এর আগে গতকাল বুধবার পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ১৯ জন উপাচার্য (ভিসি) পদত্যাগ করেছেন।

বিষয়:ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ পদত্যাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…