চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্ধবীকে নির্যাতনের অভিযোগে দল থেকে বাদ অ্যান্টনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা উইঙ্গার অ্যান্টনিকে দল থেকে বাদ দিয়েছে ব্রাজিল। সাবেক বান্ধবীকে শারীরিক নির্যাতনের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিবৃতিতে সিবিএফ জানায়, ‘নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেডের খেলোয়াড় অ্যান্টনিকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এ তথ্যগুলো মূলত সোমবার প্রকাশ্যে আসে। এসব বিষয়ে তদন্ত করা দরকার। অভিযোকারীকে রক্ষার জন্য এই খেলোয়াড়কে ব্রাজিল দল থেকে প্রত্যাহার করা হয়েছে।’

ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গত ২০ মে অ্যান্টনির বিরুদ্ধে তার সাবেক বান্ধবী শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর প্রকাশ্যে আসে বিষয়টি।

অ্যান্টনির বিরুদ্ধে আনা অভিযোগে তার সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিন বলেছেন, ‘আমাকে ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে নিয়ে নির্যাতন করা হয়। সেখানে অ্যান্টনি তার মাথা দিয়ে আমাকে আঘাত করেন। তাতে মাথা ফেটে যায় এবং পরে চিকিৎসাও নিতে হয়।’

শুধু তাই নয়। গ্যাব্রিয়েলার অভিযোগ, অ্যান্টনি তার বুকে আঘাত করেন। যে কারণে কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে এবং পরবর্তীতে তাকে আবারও অস্ত্রোপচার করাতে হয়েছে।

নিজেকে নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যান্টনি লিখেছেন, ‘ভক্ত, বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি সম্মান রেখে বলছি, আমি মিথ্যা অভিযোগের শিকার হয়েছি। আমার মনে হয় এখন এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলা প্রয়োজন। শুরু থেকেই বিষয়টিকে গুরুত্ব সহকারে এবং সম্মানের সঙ্গে পরিচালনা করছি। পুলিশকে যথাযথ ব্যাখ্যাও দিয়েছি।’

Reneta

‘পুলিশের তদন্তে আশা করি ন্যায়বিচার পাবো এবং তদন্তের স্বার্থে এর মূল বিষয়বস্তু প্রকাশ করা ঠিক হবে বলে মনে হয় না। তবে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, অভিযোগগুলো মিথ্যা। ইতিমধ্যে যে প্রমাণ পুলিশকে দেয়া হয়েছে এবং আমার কাছে থাকা আরও যেসব প্রমাণ আছে তাতে আশা করি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারব।’

আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়া এবং ১২ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচে আর খেলতে পারছেন ২৩ বর্ষী এই তারকা। আর্সেনালে খেলা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে বদলি হিসেবে নির্ধারিত দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টনিইউনাইটেডপেরুবলিভিয়াব্রাজিললিড স্পোর্টসসিবিএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT