জনপদ

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই থানার প্রবেশদ্বার, পুলিশি কার্যক্রমের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের কালাই থানার প্রবেশদ্বার, পুলিশি কার্যক্রমের জন্য প্রস্তুত, পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের কালাইয়ে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নুরুল ইসলাম উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুত গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, শিশুটি শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে ঘরে নিয়ে যায় নুরুল ইসলাম। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তবে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে তার মাকে সব ঘটনা জানায়।

পরে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়:জয়পুরহাটশিশুকে ধর্ষণ
প্রতিবেদক

শফিউল বারী রাসেল

জয়পুরহাট প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…