চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজের বিচারকার্য শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আলভেজের বিচারকার্য চলাকালে আদালত কক্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে এক বছরের বেশি সময় ধরে স্পেনের একটি কারাগারে আছেন দানি আলভেজ। সম্প্রতি তার বিচারকার্য শুরু করেছে স্পেনের আদালত। সোমবার তার বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু হয়েছে, যা শেষ হবে বুধবার।

শুনানিতে উপস্থিত হতে পুলিশ ভ্যানে করে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। এদিন গায়ে সাদা শার্ট ও পরনে জিন্স প্যান্ট ছিল।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে হয়রানি করেন আলভেজ। জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আলভেজকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে তার জামিন আবেদন বিচারকরা নামঞ্জুর করেন। সেলেসাও ডিফেন্ডারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দীর সাথে কারাকক্ষ ভাগাভাগি করছেন আলভেজ।

ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তও শেষ হয়েছে। প্রমাণও মিলেছে অভিযোগের। পরে ব্রাজিলের সাবেক ফুলব্যাকের বিরুদ্ধে ৯ বছরের জেল শাস্তি দাবি করেন স্পেনের আইনজীবীরা। বার্সা ও পিএসজির সাবেক এই খেলোয়াড়ের কাছে ভুক্তভোগীর জন্য ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণও দাবি করেন তারা। আলভেজের বিরুদ্ধে অভিযোগপত্রের একটি অনুলিপিতে পাওয়া যায় এমন তথ্য।

৪০ বর্ষী আলভেজ বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের জার্সিতে দুটি কোপা আমেরিকাসহ ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন। গত বছর কাতারে সেলেসাওদের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলেছেন এই ডিফেন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভেজবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT