চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নিপীড়নের মামলায় আলভেজের জেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আলভেজের জেল, আদালত কক্ষে তার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

একবছরের বেশি সময় ধরে স্পেনের একটি কারাগারে আছেন দানি আলভেজ। যৌন হয়রানির অভিযোগের মামলায় তার বিচারকার্য সম্পন্ন করেছেন স্পেনের আদালত। বৃহস্পতিবার রায়ও এসেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় জেল শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।

বৃহস্পতিবার আলভেজের বিরুদ্ধে এই শাস্তির রায় দেন তিন বিচারপতির একটি প্যানেল। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে বার্সার সাবেক ডিফেন্ডারের। গত ৭ ফেব্রুয়ারি বার্সেলোনায় আলভেজের তিন দিনের বিচারকার্য শেষ হয়। শুনানিতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আলভেজ।

আদলতে বাদীপক্ষের আইনজীবীরা আলভেজের ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চেয়েছেন নয় বছরের। অন্যদিকে আলভেজের আইনজীবীরা খালাস চেয়েছেন। আর দোষী প্রমাণিত হলে একবছরের সাজা ও ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানি করেন আলভেজ। জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর তাকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। সেলেসাও ডিফেন্ডারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দীর সাথে কারাকক্ষ ভাগাভাগি করছেন আলভেজ।

৪০ বর্ষী আলভেজ বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের জার্সিতে দুটি কোপা আমেরিকাসহ ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন। গতবছর কাতারে সেলেসাওদের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলেছেন এ ডিফেন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাআলভেজকারাদণ্ডবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT