রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য।

বিষয়:আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির দুই সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…