দেশের ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক এখনো ব্যাংকিং সেবার বাইরে
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশে ১শ’ জনের মধ্যে ৭২ জন প্রাপ্তবয়স্ক মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে। ব্যাংক ঋণের ৭০ ভাগের বেশি হাতে গোনা বড় কোম্পানিগুলোর কাছে। অর্থনীতির দূরাবস্থার পেছনে এটিও একটি বড় কারণ বলে মনে করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহরিয়ার এম হাসান। এই বিভাজন দূর করে এক জায়গায় সব সেবা দিতে ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এতে গ্রাহক চাহিদামত অনলাইন এবং অফলাইন বা শাখার সব সুবিধা একসাথে পাবেন। ফলে নিশ্চিত হবে নিরবচ্ছিন্ন ব্যাংকিং।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



