বাংলাদেশ

শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের রপ্তানি বাণিজ্য ও উৎপাদন ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। সরকার এ ধরনের তৎপরতা কঠোর হাতে মোকাবেলা করবে।

রোববার ১ নভেম্বর রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন জড়িত নয়। বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা আন্দোলনে ঢুকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

গার্মেন্টস মালিকদের উদ্দেশে তিনি বলেন, কারখানা চালু রাখতে হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যাতে নতুন করে সংকট তৈরি হয়। শ্রমিকদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে কারখানার কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের উৎপাদন ও রপ্তানি বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। দেশের উন্নয়ন ও উৎপাদন ব্যাহত হয়, এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

বিষয়:উসকানি গার্মেন্টস মালিক তৈরি পোশাকশিল্প সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…