ফুটবল

নিজ সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলো বার্সেলোনা

নিজ সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলো বার্সেলোনা

লা লিগায় এল ক্ল্যাসিকোতে ঘটে যাওয়া এক ঘটনার প্রেক্ষিতে নিজ সমর্থকদের শাস্তি দেবে বার্সেলোনা। স্প্যানিশ চ্যাম্পিয়নরা পরবর্তী লিগ ম্যাচের জন্য ন্যু ক্যাম্প স্টেডিয়ামের একটি স্ট্যান্ড বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে।

ঘরে এল ক্ল্যাসিকোয় ম্যাচের ৮৮তম মিনিটে কাইলিয়ান এমবাপে জয়সূচক গোলটি করার পর ন্যু ক্যাম্পের গোল ১৯৫৭ স্ট্যান্ডে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারা হয়। সেসময় এডুয়ার্ডো কামাভিঙ্গাকে এক সমর্থক বার্সেলোনার পতাকা দিয়ে আঘাতও করেন।

ঘটনার প্রেক্ষিতে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং দায়ী সমর্থক কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন। বার্সেলোনার নীতিনির্ধারকরা নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্প্যানিশ চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘বার্সেলোনা সিদ্ধান্ত নিয়েছে, আলাভেসের বিপক্ষে আসন্ন লিগ ম্যাচে গোল ১৯৫৭ স্ট্যান্ডটি (যা সমর্থকদের স্ট্যান্ড হিসেবে পরিচিত) বন্ধ রাখা হবে।’

‘ক্রীড়াসুলভ মূল্যবোধের পরিপন্থী আচরণের কারণে ক্লাব এবং কিছু সদস্যের বিরুদ্ধে বেশ কয়েকটি শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হয়েছে। যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এধরনের কর্মকাণ্ড ক্লাবকে আর্থিক জরিমানার মুখে ঠেলে দেয়, স্টেডিয়াম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি করে এবং ক্লাবের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।’

শনিবার রাতে ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে লড়বে বার্সেলোনা।

বিষয়:গোল ১৯৫৭ দর্শক বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…