চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ‘রেইড ২’ এর দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ০৫, মে ২০২৫
বিনোদন
A A
রেইড ২ সিনেমার প্রচার অনুষ্ঠানে অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলে দিয়েছে অজয় দেবগন ও রিতেশ দেশমুখ অভিনীত ‘রেইড ২’। মুক্তির চতুর্থ দিনে (রবিবার) এই ক্রাইম থ্রিলারটি ২২.৫২ কোটি টাকার বিশাল কালেকশন করেছে, যা আগের দিনের তুলনায় ২১% বেশি।

মুক্তির প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’ আয় করে ১৯.৭১ কোটি রুপি। যা দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১৩.০৫ কোটি ও ১৮.৫৫ কোটিতে পৌঁছে। তবে রবিবার (৪ মে) ছুটির দিন হওয়ায় সিনেমাটি সবচেয়ে বেশী আয় করে।

ছবির বাজেট সব মিলিয়ে ১২০ কোটি রুপির মতো। অথচ মাত্র চার দিনেই ছবিটি আয় করে ফেলেছে ৭৩.৮৩ কোটি রুপি (নেট কালেকশন)। এরমধ্যে দিয়ে উদ্বোধনী ছবি হিসেবে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়কারী ৩য় হিন্দি ছবির আসনে স্থান করে নিলো ‘রেইড ২’।

Banglabid

এরআগে মুক্তির প্রথম সপ্তাহে শুধু ছাভা– ১২১.৪৩ কোটি এবং সিকান্দার – ৮৬.৪৪ কোটি রুপি আয় করে।

‘রেইড ২’ মুক্তির প্রচারণা তেমন জোরালো ছিল না, কিন্তু সিনেমার বিষয়বস্তু দর্শকদের টেনেছে বলেই দর্শক হুমড়ি খেয়ে সিনেমাটি দেখছেন বলে মন্তব্য করেছেন সিনেবিশ্লেষকরা। বলছেন, ‘কন্টেন্ট ইজ কিং’ — সেটাই যেন আবার প্রমাণিত হলো।

‘রেইড ২’ হচ্ছে ২০১৮ সালের সফল সিনেমা ‘রেইড’-এর সিকুয়েল, যেখানে অজয় দেবগন আবারো ইনকাম ট্যাক্স অফিসার আমায় পটনায়েক চরিত্রে ফিরেছেন। এই সিনেমাটিও একটি রিয়েল-লাইফ ইনস্পায়ার্ড ইভেন্ট-এর উপর ভিত্তি করে নির্মিত, যেখানে একটি হাই-প্রোফাইল ইনকাম ট্যাক্স রেইড দেখানো হয়েছে—যা দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত হয়।

Reneta

প্রথম পর্বটির মতো এটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্তা। রেইড ২-এ গল্প আগের চেয়েও বিশাল পরিসরে ছড়িয়েছে, যেখানে শুধু একটি বাড়ি বা ব্যবসা নয়, বরং একটি পুরো নেটওয়ার্ক ও রাজনৈতিক সিন্ডিকেট-কে টার্গেট করা হয়। অজয় দেবগনের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগনবলিউডরিতেশ দেশমুখরেইডরেইড ২সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT