অপরাধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, মামলা ৬০

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, মামলা ৬০

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিস্ফোরকসদৃশ বস্তু ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১০৩ জন, গুলশান বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) ৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পুলিশ ৪টি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার, ১১ হাজার ৬১৫টি ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশি মদ উদ্ধার করে।

এ ছাড়া অভিযানে একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

বিষয়:গ্রেপ্তার ডিএমপি নিয়মিত অভিযান মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…