এআই বিষয়ক নীতিমালা তৈরি করতে যাচ্ছে চ্যানেল আই

শিগগিরই এআই বিষয়ক একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে চ্যানেল আই। এ বিষয়ে চ্যানেল আই ভবনে এক কর্মশালায় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, এখানে প্রযুক্তির সব ধরণের সুবিধা নেয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিও কঠোরভাবে মেনে চলা হবে।
বুধবার ৭ অক্টোবর, কনফারেন্স রুমে ‘এআই নিজউরুম’ বিষয়ে উপস্থাপনা করেন চ্যানেল আই অনলাইনের আউটপুট এডিটর ও এ বিষয়ক বইয়ের লেখক আবদুল্লাহ আল সাফি।
এআই এর বিভিন্ন টুলস ব্যবহার করে কীভাবে সংবাদকে আরো সহজ ও উন্নত করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
কর্মশালায় এআই ব্যবহার করে সংবাদ তৈরির সময় কমানো, একই সময়ে আগের চেয়ে বেশি কনটেন্ট তৈরি করা ও তথ্য যাচাই করে নেয়ার সুবিধা থাকায় এর কার্যকর ব্যবহারের ওপর জোর দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, বার্তা সম্পাদক সাকিলা জেসমিনসহ বিভিন্ন বিভাগের কর্মীরা।





