ফুটবল

মেসিকে বার্সেলোনায় ফেরাতে বলছেন আগুয়েরো

মেসি বার্সেলোনায় ফেরার জন্য মনোযোগী, ফুটবল মাঠে স্মরণীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় মেসি বার্সেলোনার জার্সি পরে মাঠে, তার মুখে আবেগের ছাপ, দর্শকদের মাঝে উত্তেজনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো মনে করছেন, বিশ্বকাপজয়ী লিওনেল মেসি আবারও সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন। তবে সেই চুক্তি সম্পাদনের জন্য ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তাকেই ‘চেষ্টা’ করতে হবে।

‘৫০ ভাগ সম্ভাবনা আছে লিও আবার বার্সেলোনায় ফিরবে। মনে করি লিওর বার্সেলোনা থেকে অবসর নেয়া উচিত। বার্সেলোনা তার বাড়ি, এখানেই তার ক্যারিয়ার শেষ করা উচিত। যদি প্রেসিডেন্ট লাপোর্তা একটি পদক্ষেপ নেয়, আমার মনে হয় মেসির বার্সেলোনায় আসাটা আরও তাড়াতাড়ি হবে।’

২০২১ সালে মেসি বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছেদ করতে বাধ্য হন। দুই বছরের চুক্তিতে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনে চলে যান। এ বছরের জুন পর্যন্ত সেখানে চুক্তি আছে তার।

বিষয়:আগুয়েরো আর্জেন্টিনা ক্যাম্প ন্যু পিএসজি বার্সেলোনা মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…