চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরলেন আফ্রিদি, ওয়ানডেতে প্রথমবার নেওয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে পাকিস্তান। তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের আতিথ্য নেবে তারা। সিরিজ সামনে রেখে দুই সংস্করণের স্কোয়াড দিয়েছে পিসিবি। দুই সংস্করণের দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি এবং ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন হাসান নেওয়াজ।

শুক্রবার টি-টুয়েন্টির জন্য ১৫ এবং ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান। দুই স্কোয়াডেই আছেন ১২ জন। শুধু টি-টুয়েন্টি দলে আছেন পেসার হারিস রউফ, স্পিনিং অলরাউন্ডার খুশদিল শাহ ও উইকেটরক্ষক ব্যাটার সাহিবজাদা ফারহান। কেবল ওয়ানডেতে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, আবদুল্লাহ শফিক ও পেসার নাসিম শাহ।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোন ওয়ানডে না খেলা শাহিন শাহ আফ্রিদি ফিরেছেন। পিএসএলে ভালো করায় অভিজ্ঞ পেসার ফিরেছেন টি-টুয়েন্টি দলেও। সংক্ষিপ্ত সংস্করণের সবশেষ দুই সিরিজে পাকিস্তান দলে ছিলেন না তিনি।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হাসান নেওয়াজ প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। টপঅর্ডার ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই সংস্করণের দলেই আছেন।

যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টিতে খেলবে পাকিস্তান। আগামী ১, ৩ ও ৪ আগস্ট হবে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। আগামী ৮, ১০ ও ১২ আগস্ট একদিনের ম্যাচগুলো হবে।

পাকিস্তান টি-টুয়েন্টি দল: সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

Reneta

পাকিস্তান ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আঘা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিওয়েস্ট ইন্ডিজপাকিস্তানপিসিবিবাবররিজওয়ানলিড স্পোর্টসশাহিনহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬

হাইতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

জুন ১৮, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT