ফুটবল

লাল কার্ড দেখে মাঠছাড়া আফগানিস্তান কোচ

আফগানিস্তান কোচ লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ক্রিকেট দলের কোচ লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন, ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে উগ্র আচরণের জন্য লাল কার্ড দেখেছেন আফগানিস্তানের হেড কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ম্যাচের ১৮ মিনিটে তাকে কার্ড দেখান রেফারি প্রাজওল ছেত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলশূন্য প্রথমার্ধ শেষ হয়েছে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন থ্রো ইন করতে গেলে প্রতিপক্ষের এক খেলোয়াড় বাধা দিতে যান। রেফারির বাঁশি বাজানো নিয়ে মাঠে উত্তাপ ছড়ায়। আফগানিস্তান কোচ আবদুল্লাহ আল মুতাইরি রীতিমত চড়াও হন। স্বাগতিক দলের সহকারী কোচ হাসান আল মামুনও উত্তেজিত হন।

রেফারি প্রাজওল মুতাইরিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। একইসঙ্গে হাসান আল মামুনও দেখেন লাল কার্ড।

ক্ষিপ্ত মুতাইরি লাল কার্ড দেখে ফুটবলারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন। তবে দলের বাকি কর্মকর্তারা তাকে বাধা দেন। ফুটবলারদের শরীরী ভাষায় বোঝা গিয়েছে, তারা খেলতেই আগ্রহী ছিলেন। ফলে খেলা আবারও শুরু হয়।

বিষয়:আফগানিস্তান ফিফা বসুন্ধরা কিংস অ্যারেনা বাফুফে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ফুটবল দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…