বিনোদন

শিল্পীদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত না: রিমু

শিল্পী রিমু, সাদা চশমা পরা, ব্লু পোশাক পরিহিত, পাখির নকশা বিশিষ্ট পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী রিমু, ব্লু পোশাক পরা, পাখির নকশা বিশিষ্ট পটভূমিতে, প্রকাশ্যে রাজনীতি না করার আহ্বান জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় আওয়ামী সরকারের। বিগত সরকার সমর্থকদের অনেকেই দেশ ছেড়েছেন। গা ঢাকা দিয়েছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন বহু শিল্পী। আবার প্রকাশ্যে এসে কাজে ফিরতেও ভয় পাচ্ছেন।

এ কারণে ছোটপর্দার অভিনেত্রী রিমু রোজা খন্দকার মনে করেন, শিল্পীদের প্রকাশ্যে রাজনীতিতে অংশ নেয়া উচিত না। যদি তারা প্রকাশ্যে রাজনীতি না করতেন, তাহলে আজ তাদের এমন শোচনীয় অবস্থা হতো না।

রিমু রোজা বলেন, পাপকে ঘৃণা করো, পাপী কে নয়। আর কোন শিল্পীদের প্রকাশ্য রাজনীতি করাও উচিত নয়। মানুষ হিসেবে যে দলের সমর্থনই করেন না কেন ভালো কে ভালো আর মন্দ কে মন্দ বলতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর অনেক শিল্পী আওয়ামী লীগের সুবিধা নিয়েছে। তাদের ত্যাগ করা উচিত। কিন্তু সবাই দোষ করেনি কিংবা সুবিধা নেয়নি। যারা বিগত দিনে খারাপ করেছে তাদের ত্যাগ করা উচিত। আগামীতে যদি কেউ রাজনীতি করে তবে সেটা তাদের মনে থাকুক।

নিজের উদাহরণ টেনে রিমু রোজা খন্দকার বলেন, ছাত্র আন্দোলনের সময় আমি ফেসবুকে পোস্ট করায় আমাকে অনেক থ্রেড করা হয়েছে। কিন্তু আমি থেমে ছিলাম না। আমি ছাত্রদের পক্ষে ছিলাম। শিল্পী হিসেবে অনেকে যে ভুল করেছে সেটা থেকে শিক্ষা নেয়া উচিত।

বিষয়:অভিনয় নাটক রিমু রোজা খন্দকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…