বিনোদন

বিচ্ছেদের ঘোষণা দিলেন নায়িকা মাহি

স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

একজন পুরুষ ও একজন নারী প্রেমের আলিঙ্গনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের মুহূর্তে একত্রিত দুইজন ব্যক্তি, প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুক্রবার রাতে নিজের ফেসবুকে এক ভিডিওতে তিনি বিষয়টি জানিয়েছেন। 

রাত সাড়ে ১১টায় দিকে প্রকাশিত ৮ মিনিটের ভিডিও বার্তায় মাহি বলেন, অনেকদিক ধরে আমরা আলাদা থাকছি। আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে।

নায়িকা মাহি ও তার স্বামী ভক্তদের সামনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ মাহি তার বর্তমান স্বামীর প্রশংসা করে বলেন, রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। কেঁদে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো।

ছেলের জন্য দোয়া চেয়ে মাহি হলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্র সন্তান ফারিশ রয়েছে।

নায়িকা মাহি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
রাকিব সরকারের সাথে মাহি

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। আর ২০২১ এর ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী।

এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। জানা যায়, মাহির স্বামী রাকিব রাজনীতির সাথে সম্পৃক্ত।

বিষয়:ডিভোর্স মাহি মাহিয়া মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…