চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেষ সফল জুটি আমরাই, দর্শকের কাছে ক্রেজ আলাদা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
দর্শকদের জন্য জনপ্রিয় জুটি, হাসি ও বন্ধুত্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয়েছিল বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। এরপর তারা একসঙ্গে প্রায় একডজন সিনেমায় অভিনয় করে দর্শকদের পরিচিতি পেয়েছিলেন। জুটি হিসেবেও বেশ প্রতিষ্ঠা পায়। সর্বশেষ দুজনকে দেখা গিয়েছিল ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০১৬ সালে। কিন্তু এর পর থেকে দুজনেই চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন।

প্রায় নয় বছর পর যুক্তরাষ্ট্রে গেল অক্টোবরে আবার একসঙ্গে দেখা যায় বাপ্পী-মাহিকে। চিত্রনায়ক কাজী মারুফের বাসায় গত মঙ্গলবার তার বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ বছর পর মুখোমুখি হন বাপ্পি ও মাহি। পুরোনো সহশিল্পীকে কাছে পেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আড্ডায় মেতে ওঠেন, স্মৃতিচারণ করেন এবং খুনসুটিতেও দেখা যায় তাদের।

মাহির সঙ্গে আপনাকে দেখে অনেকে ধারণা করেছিলেন নতুন ছবির খবর আসছে। এ প্রসঙ্গে বাপ্পী বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে শেষ সফল জুটি আমরাই। একসঙ্গে দশটির মতো ছবি করেছি। নব্বই শতাংশই কিন্তু ব্যবসাসফল। এখনো এই প্রজন্মের দর্শকের কাছে আমাদের ক্রেজ আলাদা।

Banglabid

যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ প্রসঙ্গে বাপ্পী বলেন, আমরাও চাই আবার দর্শকের কাছে ফিরতে। মাহি বলেছিল, যত দ্রুত সেটা বাস্তবায়ন করা যায়। আমি এর পরেরবার আমেরিকায় গিয়ে এক মাসের বেশি সময় থাকলে দুজনে একটা ছবি করব। নির্মাতা ওখানকারই থাকবে। তা ছাড়া অনেক শিল্পীই তো আমেরিকায় স্থায়ী হয়েছেন। কাজী মারুফ ভাই থেকে শুরু করে মৌসুমী আপু, মিশা সওদাগর ভাই—পুরো ছবি ওখানে শেষ করতে অসুবিধা হবে না। বলতে পারেন এটা নিয়ে পরিকল্পনাও করেছি আমরা।

অনেকে বলছে বাপ্পীকে কেউ আর সিনেমায় নিচ্ছে না! এ প্রসঙ্গে এই নায়ক বলেন, কে বলেছে ডাকছেন না! গত দেড় বছর আমি নিজে থেকেই চলচ্চিত্র থেকে দূরে আছি। মা অসুস্থ হওয়ার পর ছয় মাস তার সেবা করেছি, কিন্তু শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারিনি। এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারিনি। ক্যামেরার সামনে রোমান্স করার মতো স্বাভাবিক অবস্থায় ফেরেনি মন। তবু চারটি ছবির প্রস্তাব আছে। নির্মাতাদের বলেছি, আরও কয়েক মাস সময় চাই। তারাও সম্মতি দিয়েছেন।’

কেন নিজেকে আড়ালে রেখেছেন, জবাবে বাপ্পী বলেন, সময়টা বদলে গেছে। এখন সবাই সস্তা ভিউয়ের পেছনে ছুটছে। অন্যের মাথা বিক্রি করে কনটেন্ট বানাচ্ছে। এসবের মধ্যে থাকতে চাই না। তারপরও দেখি, আমাকে নিয়ে মনগড়া খবর বানানো হয়। কেন জানি না! চলচ্চিত্রে এক যুগ পার করেছি, ৩৫টির মতো ছবিতে কাজ করেছি। আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তাই ভেবেছি, যতটা আড়ালে থাকা যায় ততটাই ভালো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাপ্পী চৌধুরীমাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, রয়েছেন ভেন্টিলেশনে

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পরবর্তী
দুর্ঘটনায় পড়ে থাকা মোটরসাইকেল ও হেলমেট, দুর্ঘটনার স্থান দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অগ্নিসংযোগের জন্য ব্যবহৃত লাল রঙের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে গির্জায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT