চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহি বলছেন ‘রাকিবের সাথে বিচ্ছেদ হয়নি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
মাহি বলছেন রাকিবের সাথে বিচ্ছেদ হয়নি, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারকে নিয়ে নতুন করে চলছে আলোচনা। গেল বছর ফেব্রুয়ারিতে এক আবেগঘন ভিডিও বার্তায় রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন মাহি।

কিন্তু তার প্রায় কুড়ি মাস পর এসে এই চিত্রনায়িকা বললেন, রাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি তার। শুধু তাই নয়, ডিভোর্স বিষয়ক ‘ভুল বোঝাবুঝি’ দূর করতেই সম্প্রতি স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি!

গণমাধ্যমকে মাহি জানিয়েছেন, তাদের ডিভোর্স হয়নি। মাহির ভাষ্য, “রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম”।

বিষয়টি নিয়ে মাহি বলেন,“আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।”

তিনি আরও জানান, সম্পর্কের টানাপোড়েন থাকলেও তারা এখনো স্বামী–স্ত্রী হিসেবেই আছেন।

সম্প্রতি রাকিব সরকারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মাহি। এরপর থেকেই নেটিজেনদের প্রশ্ন- যদি বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে কীভাবে একসঙ্গে ফ্রেমবন্দী হলেন তারা?

সম্প্রতি রাকিব সরকারের সাথে যে ছবি পোস্ট করেছিলেন মাহি
Reneta

এর জবাবে মাহি বলেন,“ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে— তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি।”

নিজেদের সম্পর্কের বর্তমান অবস্থা জানাতে মাহি বলেন,“আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।”

বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে রাকিব সরকার কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে এক পুত্রসন্তান রয়েছে—নাম ফারিশ। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। পাঁচ বছর পর ২০২১ সালের মে মাসে সেই সম্পর্কের ইতি টানেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নায়িকা মাহিমাহিমাহিয়া মাহিরাকিবলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT