বিনোদন

নিজের ব্যর্থতা নিয়ে বিজ্ঞাপনে আমির!

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ক্রিকেটার মাঠে অনুশীলন করছে, একজনের জার্সিতে লেখা JASPRIT, অন্যজনের মুখ দেখা যাচ্ছে না. Channel i News – চ্যানেল আই নিউজ

‘লাল সিং চাড্ডা’ নিয়ে অনেক প্রত্যাশা ছিল আমিরের। কিন্তু ছবিটি বক্স অফিসে একেবারেই ভালো না করায় হতাশ হয়ে বেশ কিছুদিন নিজেকে আর কোনো কাজে জড়াননি অভিনেতা। এবার সেই ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে রসিকতা করতে দেখা গেল আমিরকে।

সম্প্রতি ‘ড্রিম ইলেভেন’-এর বিজ্ঞাপনে দেখা গেছে আমিরকে। একেবারেই ভিন্ন লুকে ধরা দিয়েছেন অভিনেতা। আইপিএল-এর বিরতিতে দেখানো হচ্ছে বিজ্ঞাপনগুলো। সেখানে নিজেকে নিয়ে নিজেই রসিকতা করেছেন আমির।

একটিতে দেখা গেছে বুমরাহ আমিরকে সিনেমার ব্যর্থতা নিয়ে খোঁচা দিচ্ছেন। সেখানে আমির বুমরাহকে বলেন, ‘ঠিক মতো বল ছুড়ুন, যেমন বড় বড় হিট করি আমি’। কটাক্ষ করে বুমরাহকে বলতে শোনা যায়, ‘এতই হিট মারেন স্যার, তাহলে লাল সিং এর কী হলো?’

‘ড্রিম ইলেভেন’-এর ক্যাম্পেইনের আরেকটি বিজ্ঞাপনে রোহিত শর্মা আমিরের অ্যাওয়ার্ড ইভেন্টে অংশ না নেয়া নিয়ে কথা বলছেন।

আমির খানের এই বিজ্ঞাপনগুলো প্রশংসা পাচ্ছে। আমির নিজের ব্যর্থতাকে সহজভাবে নিয়েছেন দেখে ভক্তরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আমিরের এই মানসিকতার প্রশংসা করেছেন অনেকেই।

বিষয়:আমির খান ক্রিকেট বল বলিউড বুমরাহ লাল সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…