জনপদ

কাপ্তাই হ্রদে মিললো ভাসমান মরদেহ

কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ উদ্ধারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদে কিছু মানুষ মরদেহ উদ্ধারে সহায়তা করছে, আশেপাশে জলজ উদ্ভিদ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় থাকা মংরী রাখাইন নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনীর স মিল এলাকা থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মংরী রাখাইন(৬০) শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হলে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহেদ পারভেজ ও থানার সেকেন্ড অফিসার মোঃ সোহাগ চৌধুরী সহ ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে।

পরে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা মংরী রাখইনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার মরদেহ সনাক্ত করে।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহেদ পারভেজ জানান, নিহত মংরী রাখাইন বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন। পারিবারের লোকজন তাকে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করেন।

শুক্রবার সকালে তার মরদেহ কাপ্তাই হ্রদ থেকে পাওয়া যায়। পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়াসহ ময়না তদন্তের জন্য নিহতের লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিষয়:কাপ্তাই হ্রদ রাঙ্গামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…