বাংলাদেশ

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে শনিবার অর্ধদিবস অবরোধ

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে শনিবার অর্ধদিবস অবরোধ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙামাটির সাজেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটির সাজেক থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ আগামী শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।

বিবৃতিতে সংগঠনটির দপ্তর সম্পাদক নির্মল চাকমার জানান, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উক্ত দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলবে। অবরোধের সময় অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরী ওষুধ সরবরাহকারী যানবাহন ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

বিষয়:অবরোধ খাগড়াছড়ি ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ রাঙ্গামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…