চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় ওয়ার্ল্ড অ্যাবাকাস অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ প্রতিযোগী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
শিক্ষা
A A
বাংলাদেশের প্রতিযোগীরা রাশিয়ায় ওয়ার্ল্ড অ্যাবাকাস অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অ্যাবাকাস অ্যান্ড মেন্টাল অ্যারিথমেটিকস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অ্যাপ অ্যাবাকাস-অলিম্পিয়াড ২০২৫’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ১১টি শহর থেকে বাছাইকৃত প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্তভাবে ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হয় আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের জন্য।

এই অলিম্পিয়াড ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে তিনটি ধাপে অনুষ্ঠিত হয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে লিখিত পরীক্ষা, টেলিভিশনভিত্তিক প্রেজেন্টেশন এবং র‍্যাপিড মডেল তৈরির প্রতিযোগিতা। এই ধাপগুলো পার হয়ে জাতীয় পর্যায়ে আসেন ৩০০ প্রতিযোগী, যেখান থেকে ৩০ জনকে নির্বাচিত করা হয় ক্যাম্পে অংশগ্রহণের জন্য। সেখান থেকে চূড়ান্তভাবে ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হয় আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের জন্য।

Banglabid

এই ৫ জন আগামী ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ওপেন অ্যাবাকাস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি, তারা ২৯তম আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অলিম্পিয়াডেও অংশগ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মাহবুবুর ফরাসউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন কিংবদন্তি জাদুশিল্পী জুয়েল আইচ, রাশিয়ার অধ্যাপক মিখাইল গার্লোভ, অধ্যাপক শামস এ রহমান এবং সাহপার আলম। সভাপতিত্ব করেন জাতিবিজ্ঞানী মুশফিক আমিন।

চূড়ান্ত বাছাই কার্যক্রমে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কবি ও ভাষ্যকার লাফা মমতাজ, ভাষ্যকার খালেদ মাহবুব, রোবিন ফিকর, ফিরদৌস আহমেদ এবং মাসুদুল হাসান জাওয়াদী।

Reneta

পুরস্কার তালিকা ছিল নিম্নরূপ: প্রথম পুরস্কার ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কার প্রতিজন ৫ হাজার টাকা এবং ষষ্ঠ থেকে দশম পুরুস্কার প্রতিজন ১ হাজার টাকা।

বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যে ২০১৮ সালে লাতভিয়ায় ২৩তম আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে স্বর্ণ পদক পেয়েছে, ২০২৪ সালে রাশিয়ায় ওপেন ওয়ার্ল্ড অলিম্পিয়াডে রৌপ্য পদক এবং ২০২৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ২৮তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছে।

বাংলাদেশ এর আগেও চীন, রোমানিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া ও ভারতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়েছে এবং ইরান, ব্রাজিল, ফ্রান্সসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে নিজেদের উপস্থাপন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ল্ড অ্যাবাকাস অলিম্পিয়াডবাংলাদেশের ৫ প্রতিযোগীরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্সেনালে যোগ দিলেন সুইডিশ তারকা গায়কোরেস

পরবর্তী

আগস্টে ঘরে ঘরে চলবে শাকিবের ‘তাণ্ডব’!

পরবর্তী
শাকিবের অবিশ্বাস্য ক্রেজের দৃশ্য, পাইরেসিও 'তাণ্ডব'-কে থামাতে পারেনি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে ঘরে ঘরে চলবে শাকিবের 'তাণ্ডব'!

দুটি ব্যক্তি সৌর প্যানেল ইনস্টল করছে, ভবন ছাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়ে সতর্কতার পরামর্শ সিপিডির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT