অপরাধ

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র ৪ নেতাকর্মীর মৃত্যু

Lush green rural landscape with banana trees and a small hut in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

A rural scene in Bangladesh featuring banana trees, a small hut, and a person in the distance, surrounded by dense greenery. Channel i News – চ্যানেল আই নিউজ

আজহার হীরা: খাগড়াছড়ি জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রসীতপস্থী দল ইউপিডিএফ এর ৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন।

গতকাল (১১ ডিসেম্বর) সোমবার রাত আনুমানিক ১০টার দিকে একটি বাড়িতে ঢুকে এই হত্যকাণ্ড ঘটানো হয়েছে। এসময় দুর্বৃত্তরা ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে ধরে নিয়ে যায়। ইউপিডিএফ এমন ঘটনার দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো ঘটনাটি নিশ্চিত করা হয়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

নিহতের মধ্যে রয়েছেন, ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, আজ মঙ্গলবার এলাকায় একটি যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। রাতে পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য জানানো হবে।

বিষয়:গোলাগুলি দুর্বৃত্তের গুলি নিখোঁজ নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…