আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে বন্দুক হামলা: নিহত ৩

নেদারল্যান্ডসে বন্দুক হামলার ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসে বন্দুক হামলার ঘটনায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের রটারডামে বন্দুকধারীর আকস্মিক হামলায় ৩ জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, গতকাল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার নেদারল্যান্ডসের রটারডামে একজন বন্দুকধারী একটি বাড়ি ও ইরাসমাস মেডিকেল সেন্টারে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন একজন ৪৬ বছর বয়সী ইরাসমাস ইউনিভার্সিটির শিক্ষক, ৩৯ বছর বয়সী একজন নারী এবং ওই নারীর ১৪ বছর বয়সী একজন কিশোরী সন্তান।

সন্দেহভাজন হামলাকারীকে ইরাসমুস ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার থেকে আটক করেছে নেদারল্যান্ডসের পুলিশ। বন্দুকধারী কেন হামলা চালিয়েছে তা জানার চেষ্টা করছে তারা।

বিষয়:নিহত নেদারল্যান্ডস বন্দুকধারী বন্দুকধারীর হামলা রটারডাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…