চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় ছয় দিনব্যাপী শুরু ১৪তম যাত্রা উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
শিল্পকলায় যাত্রা শিল্পীদের সঙ্গে আলোচনা করছেন একজন শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ছয় দিনব্যাপী যাত্রা উৎসব। ১৪ জানুয়ারি ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা ১৫ পর্যন্ত ৩৬টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চস্থ হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে শিল্পকলা একাডেমি।

বৃহস্পতিবার (১২ জনুয়ারি) একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে ১৪তম যাত্রা উৎসব এর প্রথম দিনের আয়োজন।

এদিন দুপুর ২ টা থেকে মনিষা অপেরা, গোপালগঞ্জ এবং নিউ বাংলার মুখ নাট্য সংস্থা, জামালপুর এর ‘কাশেম মালার প্রেম’; আয়নাল অপেরা, শেরপুর এবং রাজন অপেরা, জামালপুর এর ‘আলোমতি প্রেমকুমার’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হয়। যাত্রাপালাগুলোর পালাকার ছিলেন সামছুল হক। চুমকী অপেরা, গোপালগঞ্জ এর যাত্রাপালা ‘মানবী দেবী‘র পালাকার এবং গোল্ডেন-৯ নাট্য গোষ্ঠী, ঢাকার ‘মায়ের চোখে জল’ এর পালাকার ছিলেন রঞ্জন দেবনাথ।

Banglabid

নাট্য, সাহিত্য ও যাত্রাব্যক্তিত্বসহ যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে। পালা মূল্যায়নকারী সদস্যবৃন্দরা হলেন- খায়রুজাহান মিতু, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, ইউসুফ হাসান অর্ক, তামান্না হক সিগমা।

শুক্রবার (১৩ জানুয়ারি) মঞ্চস্থ হবে বংশাই অপেরা, টাঙ্গাইল এবং নিউ শিলা নাট্য সংস্থা, জামালপুর এর যাত্রাপালা ‘আলোমতি প্রেমকুমার’ও ‘কাজল রেখা’। যাত্রাপালাগুলোর পালাকার সামছুল হক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৩টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৫৫টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রযাত্রাপালালিড বিনোদনশিল্পকলাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT