চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালিতে জাহাজডুবিতে ১১ জন নিহত

বহু নিখোঁজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দক্ষিণ ইতালির উপকূলে দুটি জাহাজডুবির ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। জার্মান দাতব্য সংস্থা রেসকিউশিপ বলছে, সোমবার ১৭ জুন একটি ডুবন্ত জাহাজ ৫১ জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মেডেসিনস সানস ফ্রন্টিয়েরস (এমএসএফ) জানিয়েছে, জাহাজ ডুবির এই ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ যার মধ্যে ২৬ জন শিশু। কিছু বাংলাদেশি যাত্রীও ছিল জাহাজটিতে। জাতিসংঘ জানিয়েছে, লিবিয়া ও তুরস্ক থেকে আসা অভিবাসীরা জাহাজে অবস্থান করছিলেন। ল্যাম্পেডুসার কাছে জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউএন শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি লিবিয়া থেকে যাত্রা শুরু করে যেখানে সিরিয়া, মিশর, পাকিস্তান এবং বাংলাদেশের অভিবাসীরা ছিলেন।

বিবৃতিতে আরও জানানো হয়, অন্য জাহাজটি দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে ছিল। উদ্ধারকৃত জীবিতদের মধ্যে একজন উপকূলে নামার পর মারা গেছেন।

জাতিসংঘের তথ্য বলছে ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে সাড়ে ২৩ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজ হয়েছে। এর আগে চলতি মাসের প্রথমভাগে লিবিয়ার উপকূল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তুরস্ক থেকে ছেড়ে আসা আরেক নৌযান ডু্বে ৯৪ জনের মৃত্যু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১ জন নিহতইতালিজাহাজডুবিবহু নিখোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া প‌রিবার: নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

মে ৯, ২০২৬

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ

মে ৯, ২০২৬

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

মে ৯, ২০২৬

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

মে ৯, ২০২৬

আমন মৌসুমে সার সঙ্কটের আশঙ্কা, শঙ্কায় কৃষক

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT