২৮০ মিলিয়নে বার্সার স্পন্সর হচ্ছে স্পটিফাই

বার্সেলোনা ফুটবল দলের তিন খেলোয়াড় নতুন স্পন্সর স্পটিফাই এর জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাপানি অনলাইন বাণিজ্যিক প্রতিষ্ঠান রাকুটেনকে সরিয়ে বার্সার জার্সিতে আসছে নতুন স্পন্সর স্পটিফাই। ২৮০ মিলিয়ন ইউরোতে তিন বছরের চুক্তি করতে চলেছে কাতালান ক্লাবটি।
বার্ষিক ৫৫ মিলিয়ন ইউরোতে ২০১৬ সালে রাকুটেনের সাথে ৬ বছর মেয়াদি চুক্তি করে বার্সা। জাপানি প্রতিষ্ঠানটির সাথে চলতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২২ সালের জুনে।
তার আগেই নতুন স্পন্সর খুঁজে সবকিছু চূড়ান্ত করে রাখল আর্থিক দুর্দশায় পড়া বার্সা। যে চুক্তির ফলে আগামীতে রাকুটেনের পরিবর্তে বার্সার জার্সিতে স্পটিফাইয়ের লোগো দেখা যাবে। ক্লাবটির নারী ফুটবল দলেও দেখা যাবে একই লোগো।
আগের চুক্তিকারীরা কেবল বার্সার জার্সিতে স্পন্সর করলেও নতুন প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো জার্সি ও বার্সার মাঠ ন্যু ক্যাম্পেরও স্পন্সর করবে।
স্পটিফাই হল সুইডিশ সঙ্গীত স্ট্রিমিং অ্যাপ। যারা মূলত ভিডিও গান ও সিনেমা দেখার একটি জনপ্রিয় অনলাইন মাধ্যম।






