চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর নিষিদ্ধ ‘ফিক্সিং হোতা’ পাকিস্তানি জামশেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অতীতে অনেকবার ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ উঠলেও পার পেয়ে গেছেন নাসির জামশেদ। শেষপর্যন্ত আর রক্ষা হল না পাকিস্তানি এ ব্যাটসম্যানের। পাকিস্তান সুপার লিগে(পিএসএল) ম্যাচ গড়াপেটার দায়ে শুক্রবার তাকে ১০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বাধীন দুর্নীতি দমন ট্রাইব্যুনাল।

জামশেদের বিরুদ্ধে ৭টি অভিযোগের পাঁচটিতেই জড়িত থাকার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। যার প্রধান হিসেবে ছিলেন সাবেক বিচারপতি ফজল-ই-মিরান চৌহান। শুনানি ও বিচারে পিসিবির প্রতিনিধি হিসেবে ছিলেন সাবেক পাকিস্তানি পেসার আকিব জাবেদ ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহজাইব মাসুদ।

বিচারের যুক্তিতর্ককালে ফিক্সিংয়ের হোতা হিসেবে বারবার উঠে এসেছে জামশেদের নাম। ২০১৭ পিএসএলে নিজে ও অন্যকে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই বছরের গড়াপেটার মূল অপরাধী বলা হয়েছে তাকেই। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও(বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ ছিল জামশেদের বিপক্ষে।

ফিক্সিংয়ে এনিয়ে দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞা পেলেন জামশেদ। প্রথমবার দুই বছরের নিষেধাজ্ঞার প্রথম বছর কাটিয়ে উঠতেই এবার পেলেন ক্যারিয়ার শেষ হওয়ার মতো দণ্ড।

সম্প্রতি ফিক্সিংয়ের বিরুদ্ধে কোমর-বেঁধে নেমেছে পাকিস্তান। একই বিতর্কে চার ও পাঁচ বছর করে নিষেধাজ্ঞা মিলেছে শারজিল খান এবং খালিদ লতিফের। নিষেধাজ্ঞা ও জরিমানা গুনেছেন শাহজাইব খান, মোহাম্মদ নেওয়াজ ও মোহাম্মদ ইরফান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির জামশেদম্যাচ ফিক্সিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT