চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুয়াকাণ্ডে জড়িয়ে তুরস্কের ১৭ রেফারি ও ক্লাব সভাপতি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
তুরস্ক ফুটবল সংস্থার প্রেস কনফারেন্সে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে ফুটবল ম্যাচে জুয়াকাণ্ডে ১৭ রেফারি ও সুপার লিগের এক ক্লাবের সভাপতিসহ ২১ জনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্ত ২১ জনের মধ্যে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সপ্তাহে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৫২ পেশাদার রেফারি ও সহকারী রেফারির বিরুদ্ধে ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগ এনে তদন্তে নেমেছিল। অভিযোগের সত্যতা পেয়ে ১৪৯ জনকে বরখাস্ত করেছে ফেডারেশন।

ইস্তাম্বুলের চীফ প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, ‘১৭ জন রেফারি দায়িত্ব পালনে অবহেলা ও ম্যাচের ফলাফলকে বদলাতে সহায়তা করেন। একজন সাবেক ক্লাবের মালিক, একজন সুপার লিগ সভাপতি ও একজন সহকারী সভাপতিকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে।’

রেফারিদের বরখাস্ত করার বিষয়ে তুরস্ক ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হোসেমাংগলু বলেছেন, ‘তুরস্কের ফুটবলের সম্মানরক্ষার্থে কোনপ্রকার অনৈতিক কর্মকাণ্ড মেনে নেয়া যায় না। এজন্যই তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।’

তার তথ্যে, ১৫২ রেফারির নিবন্ধিত একাউন্ট থেকে বাজি ধরা হয়েছে। যার মধ্যে শীর্ষস্থানীয় ৭ রেফারি রয়েছেন। সহকারী রেফারি আছেন ১৫ জন। ১০ রেফারি ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। কিন্তু একজন একাই পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে। কেউ কেউ শুধু একটি ম্যাচে ধরেছেন বাজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিম হোসেমাংগলুতুরস্কম্যাচ ফিক্সিংরেফারিলিড স্পোর্টসসুপার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT